শিরোনাম
সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী ‘আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনুন’, সৌদি থেকে হবিগঞ্জের রেহেনার আকুতি মৃত চেলায় দিনরাত চলছে শতাধিক ড্রেজার, দুই দিনে ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ ৭২ শিক্ষানবিশ এএসপির পদায়ন, সিলেটে দুইজন সুখবর দিলেন মন্ত্রী আরিফ: ১০ হাজার কর্মী নিচ্ছে যে দেশ সিলেটে প্রবাসীদের সমস্যা সমাধানে হচ্ছে কমিটি: মন্ত্রী আরিফুল হক খু/ন করে পালিয়ে সিলেটে লুকানোর চেষ্টা: অবশেষে ধরা সিলেট সীমান্তে চো/রাচালান পণ্য জব্দ বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

https://www.emjanews.com/

19307

sylhet

প্রকাশিত

০৪ অক্টোবর ২০২৬ ১৪:১৪

সিলেট

সিলেটে হামের প্রকোপ উদ্বেগজনক: আক্রান্ত হাজারের বেশি, মৃ/ত্যু ১৮২

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ১৪:১৪

সিলেট বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবিবার (৪ অক্টোবর) পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আক্রান্ত হয়ে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলাওয়ারি নিশ্চিত রোগীর মধ্যে সিলেট জেলায় ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

আজ রোববার (৪ অক্টোবর) নতুন করে আরও ১২৭ জন সন্দেহজনক হামের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, বিয়ানীবাজারে ৬ জন, কোম্পানীগঞ্জে ১ জন, বিশ্বনাথে ৪ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি আছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬০৭ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩০৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৩৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, রোববার নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অদ্যাবধি বিভাগে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৭২ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হামের রোগী।

জেলাভিত্তিক প্রাণহানির পরিসংখ্যানে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৩ জন (৬৯ জন সন্দেহজনক, ৪ জন নিশ্চিত) মারা গেছেন। সুনামগঞ্জে ৬৬ জন (৬৫ জন সন্দেহজনক, ১ জন নিশ্চিত), হবিগঞ্জে ২৮ জন (২৪ জন সন্দেহজনক, ৪ জন নিশ্চিত) এবং মৌলভীবাজারে ১৫ জন (১৪ জন সন্দেহজনক, ১ জন নিশ্চিত) মৃত্যুবরণ করেছেন।