শিরোনাম
সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী ‘আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনুন’, সৌদি থেকে হবিগঞ্জের রেহেনার আকুতি মৃত চেলায় দিনরাত চলছে শতাধিক ড্রেজার, দুই দিনে ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ ৭২ শিক্ষানবিশ এএসপির পদায়ন, সিলেটে দুইজন সুখবর দিলেন মন্ত্রী আরিফ: ১০ হাজার কর্মী নিচ্ছে যে দেশ সিলেটে প্রবাসীদের সমস্যা সমাধানে হচ্ছে কমিটি: মন্ত্রী আরিফুল হক খু/ন করে পালিয়ে সিলেটে লুকানোর চেষ্টা: অবশেষে ধরা সিলেট সীমান্তে চো/রাচালান পণ্য জব্দ বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

https://www.emjanews.com/

19308

surplus

প্রকাশিত

০৪ অক্টোবর ২০২৬ ১৫:৫৬

অন্যান্য

নিউইয়র্কে দুর্ঘ/টনায় প্রাণ গেলো সিলেটের আইটি প্রকৌশলীর

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ১৫:৫৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটের এক আইটি প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আসাদ মিয়ার ছেলে শাহ মো. আরদি (আরদি শাহ)।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিউইয়র্কের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত অবস্থায় পরে তার মৃত্যু হয়।

শাহ মো. আরদি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ভাতিজা।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার জানিয়েছে, জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।