শিরোনাম
সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী ‘আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনুন’, সৌদি থেকে হবিগঞ্জের রেহেনার আকুতি মৃত চেলায় দিনরাত চলছে শতাধিক ড্রেজার, দুই দিনে ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ ৭২ শিক্ষানবিশ এএসপির পদায়ন, সিলেটে দুইজন সুখবর দিলেন মন্ত্রী আরিফ: ১০ হাজার কর্মী নিচ্ছে যে দেশ সিলেটে প্রবাসীদের সমস্যা সমাধানে হচ্ছে কমিটি: মন্ত্রী আরিফুল হক খু/ন করে পালিয়ে সিলেটে লুকানোর চেষ্টা: অবশেষে ধরা সিলেট সীমান্তে চো/রাচালান পণ্য জব্দ বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

https://www.emjanews.com/

19317

surplus

প্রকাশিত

০৪ অক্টোবর ২০২৬ ২০:২৬

অন্যান্য

সিলেটের ব্লু বার্ডে আবেগঘন আয়োজনে এসএসসি ২০২৭ ব্যাচের বিদায়

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ২০:২৬

ছবি: ইমজা নিউজ

সিলেটের ঐতিহ্যবাহী ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ২০২৭ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুজিবুর রহমানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

দীর্ঘদিনের শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন বিদায়ী শিক্ষার্থীরাও। এ সময় বিদ্যালয়ের প্রিয় শিক্ষক, সহপাঠী ও ক্যাম্পাসের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, স্মৃতি ও বিচ্ছেদের আবেগ। শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয় এসএসসি ২০২৭ ব্যাচের আনুষ্ঠানিক বিদায়।