শিরোনাম
জেলা প্রশাসকের প্রেসরিলিজ: ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই- বাণিজ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ সিলেটে সুরমায় নির্মিত হবে ঝুলন্ত সেতু, সক্ষমতা বাড়বে কিনব্রিজের চট্টগ্রাম বন্দর নিয়ে দেশবিক্রির অভিযোগ অমূলক-বাণিজ্যমন্ত্রী দক্ষিণ সুরমায় রাসেল হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে ছাত্রদল নেতা ফাহিম ও সামাদ গ্রেফতার ​ চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

https://www.emjanews.com/

19444

national

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৬ ০৩:৩৬

আপডেট

০৯ অক্টোবর ২০২৬ ০৩:৩৭

জাতীয়

বিদেশে যেতে দেওয়া হয়নি বৈষম্য বিরোধী নেতা মাহদীকে

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ০৩:৩৬

ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জে পুলিশ হত্যায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়ে আলোচনা আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব আলোচিত মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানান, মাহদীকে ফেরত পাঠানো হয়েছে। তার বিদেশ ভ্রমণের ব্যাপারে আপত্তি আছে।

এদিকে, মাহদী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯টা ৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’

তার দাবি, সব মামলায় জামিনে থাকলেও তাকে যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান তিনি। তবে, এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি।