শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

19474

surplus

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৬ ০৯:৪৯

আপডেট

১০ অক্টোবর ২০২৬ ১০:৩৫

অন্যান্য

সনাতনীরা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে আমাদের ঘরে এসেছে: গয়েশ্বর

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ০৯:৪৯

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা ধরে রাখতে কাজের মাধ্যমে তাদের মন জয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে বিএনপির ঘরে এসেছে। তাদের নিরাশ করা হবে না।

শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে ৪৬টি পূজামণ্ডপের পূজারিদের মধ্যে নগদ অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দেশ ছেড়ে চলে গেলেও আওয়ামী লীগের লাভ, আবার দেশে থাকলে তাদের ভোট থেকেও দলটি লাভবান হয়। তার ভাষ্য অনুযায়ী, দেশ ছেড়ে গেলে তাদের সম্পত্তি দখলের সুযোগ তৈরি হয়। তবে বর্তমান সরকার কাজের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মন জয় করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারই প্রথম হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে নগদ ৫ কোটি টাকা অর্থসহায়তা দিয়েছেন। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না-এমনটি ভেবে বসে থাকলে চলবে না। কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে জন্য নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।