শিরোনাম
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার সিলেটে হৃদয় হরিজন হত্যা: ১২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামীর মৃত্যুদণ্ড সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

https://www.emjanews.com/

19553

sylhet

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৬ ১৯:৫১

সিলেট

বিয়ানীবাজারে ৫৫ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ১৯:৫১

ছবি: ইমজা নিউজ

সিলেটের বিয়ানীবাজারে এবার ৫৫টি মন্ডপে অনুষ্ঠিত দুর্গাপূজা। এর মধ্যে ৪৩টি সর্বজনীন এবং ১২টি ব্যক্তিগত পূজা মন্ডপে প্রস্তুতি কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজায় সর্বজনীন মন্ডপে সরকারিভাবে চাল বরাদ্ধ দেয়া হবে। বরাদ্ধ করা চাল এরই মধ্যে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পূজা মন্ডপের দায়িত্বশীলদের কাছে চাল হস্তান্তর করা হবে।

এদিকে দুর্গাপূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সনাতন ধর্মালম্বিরা নির্বিঘ্নে পূজা করতে আইনশৃঙ্খলা দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। প্রত্যেক পূজা মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ও বিদ্যুৎ ব্যবস্থা রাখতে প্রশাসনকে থেকে নির্দেশনা দেয়া হবে। পাশাপাশি তিন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী পূজা মন্ডপে দায়িত্ব পালন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, প্রত্যেক বছর সর্বজনীন পূজা মন্ডপের জন্য ৫শত কেজি চাল বরাদ্ধ দেয়া হয়। এবার তা বাড়িয়ে সরকার ৬শত কেজি বরাদ্ধ দিচ্ছে। এরই মধ্যে উপজেলা প্রশাসনের কাছে বরাদ্ধকৃত চাল এসে পৌছেছে। আমরা সেগুলো পূজা মন্ডপের দায়িত্বশীলদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবো।