শিরোনাম
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার সিলেটে হৃদয় হরিজন হত্যা: ১২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামীর মৃত্যুদণ্ড সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

https://www.emjanews.com/

19552

sylhet

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৬ ১৯:৪৬

আপডেট

১২ অক্টোবর ২০২৬ ২০:২৫

সিলেট

বিশ্বনাথে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনা পেলেন তিন প্রবাসী

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ১৯:৪৬

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের প্রাণসী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধিত তিন প্রবাসী হলেন ফ্রান্সপ্রবাসী ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী মতিউর রহমান এবং বাহরাইনপ্রবাসী সাইফুর রহমান।

উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মবশ্বির আলী।

সংবর্ধিত অতিথিদের বক্তব্যে আমিনুল ইসলাম, মতিউর রহমান ও সাইফুর রহমান সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাঁদের অভিমত তুলে ধরেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা তারেক আহমদ খজির, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইদ আহমদ, সংগঠক তাজেক আলীসহ অন্যরা।

অনুষ্ঠানে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের জন্য দুটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এসব টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলার প্রসার এবং খেলোয়াড়দের উৎসাহ বাড়বে।