শিরোনাম
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার সিলেটে হৃদয় হরিজন হত্যা: ১২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামীর মৃত্যুদণ্ড সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

https://www.emjanews.com/

19566

national

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ০০:০০

জাতীয়

`গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ'

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ০০:০০

ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে ৬৬৬ কোটি টাকার আয়কর আদায় নিয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকির চেষ্টা এবং এনবিআরকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে কঠোর পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ‘ন্যায্য রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য কোনো চেষ্টারই ত্রুটি রাখেনি’ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডকে ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ বলেও মন্তব্য করেছেন আদালত।

গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর নিয়ে দায়ের করা রিটের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ অক্টোবর) এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

রায়ে আদালত বলেছেন, এটি আবেদনকারীর কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ। আবেদনকারী একটি নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয়কে দীর্ঘায়িত করে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি ভিন্নভাবে দেখা সম্ভব ছিল। কিন্তু আবেদনকারী দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলিয়ে রেখে প্রতিপক্ষকে তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার জন্য কোনো চেষ্টারই ত্রুটি রাখেনি।

আদালত রায়ে দেখিয়েছেন, দুটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের জন্য আরোপিত ৬৬৬ কোটি টাকার আয়করের বৈধতা চ্যালেঞ্জ করা হলেও একই প্রতিষ্ঠান অর্থাৎ গ্রামীণ কল্যাণ ২০১৭-২০১৯ করবর্ষের জন্য একই ধরনের আয়কর দিয়েছে। পরবর্তী সময়ে সেই আয়করের বৈধতা আদালতে ২০১৯ সালের ৩৬৩ নম্বর ইনকাম ট্যাক্স রেফারেন্সের মাধ্যমে চ্যালেঞ্জ করলেও তা প্রত্যাহার করে নেয়।

এ প্রসঙ্গে আদালত বলেছেন, আবেদনকারী তার নিজস্ব অবস্থানের বিপরীতে গিয়ে ক্রমাগত একই বিষয় নিয়ে কথা বলে চলেছে এবং এই আদালতের আদেশের প্রতি চরম ঔদ্ধত্য প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে;  যা প্রকারান্তরে আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনেরই শামিল।

আয়কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে গত ১০ সেপ্টেম্বর রায় দিয়েছিলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি সোমবার প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।

রায়ে এনবিআরসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয় যেন তারা আইন অনুযায়ী এবং যথাসম্ভব দ্রুততার সঙ্গে আবেদনকারীর কাছ থেকে বকেয়া কর আদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
রায় প্রকাশের পর ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, বিস্তারিত রায় পাওয়ার পর তারা আপিল করবেন।