শিরোনাম
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার সিলেটে হৃদয় হরিজন হত্যা: ১২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামীর মৃত্যুদণ্ড সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

https://www.emjanews.com/

19562

sylhet

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৬ ২২:৩৮

সিলেট

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের বিজনেস মিট অনুষ্ঠিত

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ২২:৩৮

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এর সাফল্যের যাত্রা বিজনেস মিট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) শহরের মহসিন অডিটোরিয়াম এ আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এতে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের বিভিন্ন ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো: সাজ্জাদুল ইসলাম। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে সকল ব্যবসায়ীকে ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।