শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

19564

sylhet

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৬ ২২:৫৬

সিলেট

সিলেটে গরু বাঁচাতে গিয়ে দুই অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ২২:৫৬

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে গরু বাঁচাতে গিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাচারচক গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার জকিগঞ্জের বাবুর বাজারে সাপ্তাহিক হাট থেকে একটি গরু নিয়ে ফিরছিলেন এক ব্যক্তি। এ সময় গরুটি ভড়কে গিয়ে হঠাৎ সড়কের মাঝখানে চলে আসে। গরুটিকে বাঁচাতে গিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হেলাল উদ্দিনসহ অন্তত সাতজন আহত হন।

স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হেলাল উদ্দিনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।