শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19576

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ১১:৩৩

সিলেট

সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১১:৩৩

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর ওসমানী শিশু পার্কের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহফুজুর রহমান (১৯) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগের রনখেলী গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি নগরীর কালীঘাটের আমজাদ আলী রোড এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ির ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে মির্জাজাঙ্গাল পয়েন্টের দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে মাহফুজুর রহমানের নাম আসে। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার মাহফুজুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।