শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19601

international

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ২৩:১৯

আন্তর্জাতিক

বিরোধী নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুলের

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ২৩:১৯

রাহুল গান্ধী।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন জোরদার করতে বিরোধী জোটের নেতাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন লোকসভায় বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের বাড়িতে ইন্ডিয়া জোটের নেতাদের, বিরোধী দলের সংসদ সদস্যদের, ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, `আজ আমি আমার বাড়িতে ইন্ডিয়া জোটের নেতাদের, বিরোধী দলের সংসদ সদস্যদের, ছাত্র সংগঠনগুলোকে এবং সুশীল সমাজের বন্ধুদের চায়ের আমন্ত্রণ জানিয়েছি।'

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র রক্ষার এই গণআন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই আন্দোলন অব্যাহত থাকবে।’

চা পানের এই আয়োজনের পর নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীসহ বিরোধী দলগুলো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ দাবি আরও জোরালো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছর বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম চলাকালে নির্বাচন কমিশনের নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত সম্পর্কে কমিশনারদের সবাইকে অবহিত করা হয়নি। এমনকি দুই নির্বাচন কমিশনার এসব সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। গণতন্ত্র রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী।