শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19592

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ২০:০৮

সিলেট

নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে: কয়ছর আহমদ এমপি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ২০:০৮

ছবি: ইমজা নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ।

সোমবার (১২ অক্টোবর) সুনামগঞ্জের শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাঁকে এ বিষয়ে গুরুত্ব দিতে দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তীর সঞ্চালনায় ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মো. আনসার উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী সুরভী আক্তার এবং গীতাপাঠ করেন রাজশ্রী দে জনি।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলী উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।