শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19577

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ১৩:১২

আপডেট

১৩ অক্টোবর ২০২৬ ১৩:৩৩

সিলেট

সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৩:১২

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে মছলম উদ্দিন একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এনামুল ইসলামের বয়স ৫৩ বছর। তিনি কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে এবং মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক।

গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক এনামুল ইসলামকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রকে গত ৭ অক্টোবর স্কুলের প্রধান শিক্ষক রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ক্ষুদ্ধ জনতা এবং স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এনামুল হককে  স্কুলের অফিস কক্ষে আটকে রাখেন।