শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19586

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ১৮:৫০

সিলেট

মৌলভীবাজারে ৮ হাজার পানগাছ কেটে ফেলার প্রতিবাদ, ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৫০

ছবি: ইমজা নিউজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী খাসিয়াপুঞ্জিতে দুর্বৃত্তদের দ্বারা ৮ হাজার অধিক ফলবান পানগাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ‘ধরিত্রী রক্ষায় আমরাথ (ধরা)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মানববন্ধন থেকে পানগাছ কর্তনে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার, ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আদিবাসী পান চাষীদের জীবন-জীবিকা ও জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

​বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাং-এর সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী হেলেনা তালাং-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম, ভয়েস অব রিভার মনু-র প্রধান নির্বাহী আসম ছালেহ সুহেল, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলার সহ-সভাপতি নারায়ন কুর্মী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদ বৃহত্তর সিলেটের সাধারণ সম্পাদক লক্ষন মুন্ডা, ​লাউয়াছড়া পুঞ্জির মান্ত্রী ফিলা পতমী, ​খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক লান্ছার তংপের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলার ইনচার্জ উজ্জল রায়, ​ফাদার যোসেফ গমেজ সহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে নার্সারী পুঞ্জিতে দুর্বৃত্তরা রাতের আঁধারে পানের জুমে প্রবেশ করে ১০টি খাসিয়া ও গারো পরিবারের প্রায় ৮ হাজারের অধিক ফলবান পানগাছ কেটে ফেলে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এই বর্বরোচিত ঘটনার পর থেকে পুঞ্জিতে বসবাসরত  খাসিয়া ও গারোদের জীবিকা চরম হুমকির মুখে পড়েছে এবং স্থানীয় আদিবাসী পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।