শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19591

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ১৯:৫৯

সিলেট

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ৪ পুলিশ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৯:৫৯

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার তাজপুর বাজার ও কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাজপুর ইউনিয়নের কদমতলা এমএ আজিজ ইনডোর সেন্টারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরায়া চানপুর গ্রামের হিরন মিয়ার ছেলে জাহিদুল ইসলাম হৃদয়ের সঙ্গে কাদিপুর গ্রামের নাজু নামের এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেওয়া হলে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজার ও কদমতলা এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওসি গোলাম মোস্তফাসহ চার পুলিশ সদস্য আহত হন।

আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, তাজপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনিসহ কয়েকজন আহত হন। তবে উভয় পক্ষের তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।