শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19594

tourism

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ২০:৪০

পর্যটন

সৌদিগামী ফ্লাইটে বিঘ্ন, যাত্রীদের জন্য বেবিচকের জরুরি নির্দেশনা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ২০:৪০

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ও সৌদি আরব হয়ে ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ফ্লাইট বিলম্ব, বাতিল কিংবা সময়সূচিতে পরিবর্তন হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এসএমএস, টেলিফোন কল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রভাবিত যাত্রীদের দ্রুত জানাতে হবে। ফ্লাইটের বিষয়ে নিশ্চিত না হয়ে যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিতেও বলা হয়েছে।

এ ছাড়া ভিসার মেয়াদ বৃদ্ধি কিংবা অন্যান্য অভিবাসন-সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে এয়ারলাইনসগুলোকে।

নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইটের পরিবর্তনসংক্রান্ত বার্তা না পেয়ে কিংবা পরিস্থিতি সম্পর্কে অবগত না থাকায় যেসব যাত্রী বিমানবন্দরে উপস্থিত হবেন, তাঁদের জন্য বসার ব্যবস্থা, পানীয় জল, খাবার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রবীণ, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি এয়ারলাইনসকে জরুরি ভিত্তিতে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ফোকাল পয়েন্ট এবং প্রয়োজনীয়সংখ্যক কর্মী নিয়োগ করতে হবে। তাঁদের নাম ও যোগাযোগের তথ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

বেবিচক সব এয়ারলাইনসকে নির্দেশনাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করে যাত্রীদের নিরাপত্তা, কল্যাণ ও প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।