শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

19604

sylhet

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৬ ১১:৪৭

আপডেট

১৪ অক্টোবর ২০২৬ ১৪:৫৭

সিলেট

সিলেটে পুকুরে ডুবে ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃ/ত্যু

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ১১:৪৭

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাকার সঙ্গে বিভিন্ন ভিডিওতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিল শিশুটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দ্বীপকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে এসব ভিডিওতে অংশ নিত দ্বীপ। ছোট্ট দ্বীপের উপস্থিতি ও অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়।

দ্বীপের মৃত্যুর খবর কাকা বিপ্লব শীল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে। শিশুটির অকালমৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিচিতজন ও অনুসারীরা নানা মন্তব্য করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, পানিতে ডুবে তিন বছর বয়সী দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।