শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

19697

national

প্রকাশিত

১৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৪

জাতীয়

দুপুরে বোনকে দাফন, ঘণ্টা পরেই বোনের মরদেহ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৪

ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর ধলেশ্বরী নদী থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মারা যাওয়া দুই শিশু হলো সুমাইয়া (১০) ও হাসান (৮)। তারা ধামরাই উপজেলার চরসুঙ্গর গ্রামের অটোরিকশাচালক দ্বীন ইসলামের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদরাসা ছুটির পর বাড়িতে ফেরে সুমাইয়া ও হাসান। পরে তারা বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। দুপুর গড়িয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

শুক্রবার সকাল ৯টার দিকে নদীতে সুমাইয়ার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। দুপুর ১২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে একই নদীতে হাসানের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন তার মরদেহও উদ্ধার করেন। পরে বিকেলে জানাজা শেষে একই কবরস্থানে তাকে দাফন করা হয়।

দুই সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা দ্বীন ইসলাম। ছয় বছর বয়সী ছোট ছেলে হোসেনকে জড়িয়ে ধরে কাঁদছেন তিনি।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা শনিবার (১৭ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিখোঁজ হওয়ার এক দিন পর ধলেশ্বরী নদী থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশকে কেউ জানায়নি।