শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

19712

sports

প্রকাশিত

১৭ অক্টোবর ২০২৬ ২০:৩৮

আপডেট

১৭ অক্টোবর ২০২৬ ২০:৫০

খেলাধুলা

ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ২০:৩৮

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। ইংল্যান্ড দলের অধিনায়ক হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটিশ-বাংলাদেশি এই তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আনিসা লিখেছেন, ‘আমাকে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিতে আমি ভারতে যাচ্ছি।’ দলটির হয়ে রেইডার হিসেবে খেলবেন তিনি।

খেলার মাঠের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও পরিচিতি রয়েছে আনিসার। তিনি ‘বোম্বে পিৎসা’ নামের একটি পিৎজা প্রতিষ্ঠানের মালিক। তাঁর বাবা ইয়াওয়ার খান বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। পারিবারিক ব্যবসায়িক অভিজ্ঞতা ও নিজের উদ্যোগের মাধ্যমে আনিসাও গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচিতি।

যুক্তরাজ্যে আনিসার পরিচিতি আরও বাড়ে ২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নেওয়ার পর। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ জয়ের প্রতিযোগিতায় রানারআপ হন তিনি।

১৪ দেশের অংশগ্রহণে এবারের কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে এশিয়া থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিসেবে আনিসার দায়িত্ব গ্রহণ বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণীর জন্য যেমন উল্লেখযোগ্য অর্জন, তেমনি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।