শিরোনাম
বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক শিল্পবর্জ্যে অস্তিত্বসংকটে সুতাং নদী, বিপন্ন ২৭ হাজার হেক্টর জমির কৃষি সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত কমনওয়েলথ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির

https://www.emjanews.com/

19985

sylhet

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৬ ১৮:৪৪

সিলেট

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আটক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৮:৪৪

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আরিফ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ দল। ‘ডা. মীর মাহবুব রহমান’ পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে গত রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরিফ মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ‘ডা. মীর মাহবুব রহমান’ পরিচয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি তাঁর চিকিৎসাগত যোগ্যতা ও চিকিৎসাসেবা দেওয়ার বৈধতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। এ সময় এসআরবির ক্যাপ্টেন মোশারফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয়ভাবে পরিচালিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসকদের যোগ্যতা ও সনদ যাচাইয়ের দাবি উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত তদারকি ও তদন্তের মাধ্যমে চিকিৎসাসেবার নামে অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।