শিরোনাম
বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক শিল্পবর্জ্যে অস্তিত্বসংকটে সুতাং নদী, বিপন্ন ২৭ হাজার হেক্টর জমির কৃষি সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত কমনওয়েলথ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির

https://www.emjanews.com/

19990

sylhet

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৬ ১৯:৩৩

সিলেট

সিলেটে গ্রাহকের গোপন ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগে রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৯:৩৩

ছবি: সংগৃহীত

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রেস্টুরেন্টটির ব্যবস্থাপক ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার লানাউট পূর্বদীঘির পাড় এলাকার আব্দুস সাকুরের ছেলে আহবাবুজ্জামান আনোয়ার (২৪) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে মো. সামছুল আমীন (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) রাতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য মেহমান রেস্টুরেন্ট থেকে আটক করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

আহবাবুজ্জামান আনোয়ার বর্তমানে নগরের কাজীটুলা এলাকায় টিভি টাওয়ারের পাশে আব্দুছ ছাত্তারের বাসায় থাকেন। অপরদিকে, মো. সামছুল আমীন নগরের জিন্দাবাজার এলাকার সিতারা ম্যানশনে বসবাস করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।