শিরোনাম
সিলেটে মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী রমজানে বাড়তি চাহিদা কাটিয়ে দাম স্থিতিশীল রাখতে যে পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর অর্নব আসছে, কাল থেকে ৫ দিন সিলেটের আবহাওয়া কেমন থাকবে বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক

https://www.emjanews.com/

20003

law-justice

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৬ ০৯:৫০

আইন আদালত

চুমু দেওয়ায় তরুণের বাবাসহ ৩ জনকে নগ্ন করে হাঁটানো হল কলকাতায়!

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৫০

ছবি: প্রতীকী

ভারতের কলকাতায় এক কিশোরীকে চুম্বন করায় তরুণ, তাঁর বাবা ও এক বন্ধুকে বন্দুকের মুখে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর বাবা, মা ও মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (ঘটনার দিন) সন্ধ্যায় কলকাতার বেহালার সরশুনা এলাকার ক্ষুদিরামপল্লিতে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ বছর বয়সী ওই তরুণের সঙ্গে ১৩ বছর বয়সী এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল।

রোববার সন্ধ্যায় সরশুনার খালপাড় মাঠের সামনে কিশোরীর সঙ্গে দেখা করতে যান ওই তরুণ। তাঁর সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী এক বন্ধু। কথা বলার একপর্যায়ে তরুণ কিশোরীকে চুম্বন করেন বলে অভিযোগ। বিষয়টি দেখে কিশোরীর মামার এক বন্ধু তাঁর বাবা ও মামাকে জানান।

অভিযোগ অনুযায়ী, এরপর কিশোরীর বাবা প্রদীপ সরকার ও মামা রাহুল বর্মন ওই দুই তরুণকে তাঁদের ক্ষুদিরামপল্লির বাড়িতে নিয়ে যান। পরে রাহুল ফোন করে আরও কয়েকজনকে সেখানে ডেকে আনেন। বাড়ির ভেতরে দুই তরুণকে দীর্ঘ সময় ধরে হেনস্তা করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে তরুণের বাবাকেও সেখানে ডেকে নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এরপর তিনজনের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁদের পোশাক খুলতে বাধ্য করা হয়। পরে বাড়ির সামনের রাস্তায় প্রায় ৫০ মিটার বিবস্ত্র অবস্থায় হাঁটানো হয় তাঁদের। এ ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ উঠেছে।

তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার সরশুনা থানায় মামলা হয়। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কিশোরীর বাবা প্রদীপ সরকার, মা রিঙ্কু সরকার ও মামা রাহুল বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারেও তাঁদের নাম রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও ছয়জনকে খুঁজছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।