শিরোনাম
সিলেটে মাহা-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী রমজানে বাড়তি চাহিদা কাটিয়ে দাম স্থিতিশীল রাখতে যে পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর অর্নব আসছে, কাল থেকে ৫ দিন সিলেটের আবহাওয়া কেমন থাকবে বিভাগীয় কমিশনারের নির্দেশেও এলআর ফান্ডের তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন সিলেটে পুকুর দখল-ভরাট বন্ধে কমিটি গঠনের নির্দেশ সিলেট বিভাগে ১৬ জন নতুন সহকারী কমিশনার সিলেটে মন্ত্রী মুক্তাদিরের সফর ঘিরে পাঁচ কর্মসূচি সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক

https://www.emjanews.com/

20004

international

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৮

আন্তর্জাতিক

১০০ কোটি রুপি ঘুষের অভিযোগে ভারতের সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৮

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে বেসরকারি স্কুলের লাইসেন্স ও সরকারি অনুমোদন পাইয়ে দেওয়ার নামে ১০০ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক স্কুল শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পৈয়ামোঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) চেন্নাই পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তদন্তকারীরা ১৭৭টি বেসরকারি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি অনুমোদন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তদন্তের পর অনবিল মহেশ পৈয়ামোঝিকে গ্রেপ্তার করা হয়।

মাদ্রাজ হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। নিজের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল চেয়ে আদালতে পৃথক আবেদনও করেছেন সাবেক এই মন্ত্রী।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন পৈয়ামোঝি। মামলাটিকে চ্যালেঞ্জও করেছেন তিনি।

এদিকে, ডিএমকে অভিযোগ করেছে, তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করতে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।