শিরোনাম
নিউইয়র্কে কিশোরী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে ৭২ বছর বয়সী চিকিৎসক গ্রেপ্তার তাহসিফ সৌরির মৃত্যু: বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ বাংলাদেশের ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান সিলেটসহ সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে প্রস্তুতি, নিবন্ধন ৪৩ হাজার রায়হান হ/ত্যাকাণ্ড: দণ্ডপ্রাপ্ত আ/সামিদের কে কোথায়, ক্ষুব্ধ মা রায়হান হ/ত্যা মা/মলায় আকবরের মৃ/ত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল

https://www.emjanews.com/

20116

sports

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৬ ০৯:৩৫

আপডেট

৩০ অক্টোবর ২০২৬ ০৯:৩৯

খেলাধুলা

এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জিতলেন বর্ণা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ০৯:৩৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আর্চারিতে আবারও উড়ল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। দুর্দান্ত পারফরম্যান্সে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এশিয়া কাপের স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার বর্ণা আক্তার। শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ এন্ডে নিখুঁত লক্ষ্যভেদ করে ১৪৫-১৪৩ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে হারিয়ে স্বর্ণপদক জেতেন বর্ণা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকেই দুই আর্চারের মধ্যে চলে সমানে সমান লড়াই। প্রথম এন্ডে দুজনই ২৮ পয়েন্ট করে অর্জন করেন। দ্বিতীয় এন্ডে ২৯ পয়েন্ট তুলে নিয়ে মোট ৫৭ পয়েন্টে পৌঁছান বর্ণা। অন্যদিকে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীর সংগ্রহ ছিল ৫৬ পয়েন্ট।

তৃতীয় এন্ড শেষে ৮৬-৮৫ পয়েন্টে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন বাংলাদেশের এই আর্চার। চতুর্থ এন্ডে দুজনই ২৯ পয়েন্ট করে অর্জন করায় ব্যবধান অপরিবর্তিত থাকে। ফলে চতুর্থ এন্ড শেষে বর্ণার পয়েন্ট দাঁড়ায় ১১৫, আর মিলানা বুরলেভার ১১৪।

ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় শেষ এন্ডে। সেখানে অসাধারণ দক্ষতা দেখান বর্ণা। নিজের তিনটি শটেই ১০ পয়েন্ট করে তুলে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করেন তিনি। অন্যদিকে মিলানা বুরলেভা শেষ এন্ডে সংগ্রহ করেন ২৯ পয়েন্ট।

এতেই ১৪৫-১৪৩ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত হয় বর্ণার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শেষ মুহূর্তে নিজের স্নায়ুর চাপ সামলে স্বর্ণপদক জিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যোগ করেন নতুন সাফল্য।