শিরোনাম
নিউইয়র্কে কিশোরী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে ৭২ বছর বয়সী চিকিৎসক গ্রেপ্তার তাহসিফ সৌরির মৃত্যু: বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ বাংলাদেশের ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান সিলেটসহ সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে প্রস্তুতি, নিবন্ধন ৪৩ হাজার রায়হান হ/ত্যাকাণ্ড: দণ্ডপ্রাপ্ত আ/সামিদের কে কোথায়, ক্ষুব্ধ মা রায়হান হ/ত্যা মা/মলায় আকবরের মৃ/ত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল

https://www.emjanews.com/

20117

sports

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৬ ০৯:৩৯

খেলাধুলা

বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ০৯:৩৯

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তার বড় প্রমাণ দিয়েছে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত আসরটি। টিকিট বিক্রি থেকেই প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার বা ৪৮ হাজার কোটি টাকা আয় করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই আয় কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় পাঁচ গুণ। বেশি ম্যাচ, দলের সংখ্যা বৃদ্ধি এবং চড়া টিকিটের দাম; সব মিলিয়ে আয়ের নতুন রেকর্ড গড়েছে সংস্থাটি।

ফিফার দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ বিশ্বকাপে টিকিট বিক্রি থেকে তাদের আয় হয়েছে প্রায় ৫০০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮ হাজার কোটি টাকা।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপ থেকে সংস্থাটির মোট আয় হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। নতুন হিসাব অনুযায়ী, মোট আয়ের বড় একটি অংশ এসেছে টিকিট বিক্রি থেকে। ফিফার দাবি, তাদের প্রত্যাশার চেয়ে প্রায় ২০০ কোটি ডলার বেশি আয় হয়েছে।

টিকিট বিক্রির পাশাপাশি অতিথিসেবা বা হসপিটালিটি খাত থেকেও আয় বেড়েছে। এ খাতের পূর্ণাঙ্গ হিসাব এখনো চূড়ান্ত হয়নি। ফলে বিশ্বকাপ থেকে ফিফার মোট আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাতারকে ছাড়িয়ে গেল উত্তর আমেরিকা
কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি দল। অন্যদিকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয় ৪৮টি দল। দল বাড়ার পাশাপাশি ম্যাচের সংখ্যাও বেড়েছে ৪০টি। স্বাভাবিকভাবেই বেড়েছে দর্শকদের জন্য টিকিটের চাহিদা এবং বিক্রির পরিমাণ।

তবে শুধু ম্যাচ ও দলের সংখ্যা বৃদ্ধিই ফিফার আয়ের পেছনে কাজ করেনি। টিকিটের উচ্চমূল্যও বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশেষ করে বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম ছিল আকাশচুম্বী। ভারতীয় মুদ্রায় ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামই ছিল প্রায় চার লাখ টাকা। কাতার বিশ্বকাপের তুলনায় উত্তর আমেরিকার আসরে টিকিটের দাম অনেক বেশি থাকায় ফিফার আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে বড় পরিসরের আয়োজন, ম্যাচের সংখ্যা বৃদ্ধি, দর্শকদের বিপুল উপস্থিতি এবং টিকিটের উচ্চমূল্য-এই কয়েকটি বিষয় উত্তর আমেরিকার বিশ্বকাপকে ফিফার জন্য অন্যতম লাভজনক আসরে পরিণত করেছে।