শিরোনাম
সিলেটে বাসার দরজা-জানালায় শব্দ: ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল সংকটে ধুঁকছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা

https://www.emjanews.com/

20162

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ১৫:১১

আপডেট

৩১ অক্টোবর ২০২৬ ১৫:১৩

সিলেট

দৃষ্টিকে জয় করে মদন মোহন কলেজের মৌমির জিপিএ-৫ প্রাপ্তির গল্প

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৫:১১

দৃষ্টিপ্রতিবন্ধকতা তাঁর স্বপ্নের পথে বাধা হতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জোরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তাহমিনা আক্তার মৌমি। তিনি সিলেটের সরকারি মদন মোহন কলেজ থেকে এ সাফল্য অর্জন করেছেন।

মৌমি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে। তিনি গ্রিন ডিসএবেল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী।

দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে পড়াশোনার পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে এসব বাধা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে গেছেন মৌমি। তাঁর এই সাফল্যে আনন্দিত জিডিএফ কর্তৃপক্ষ।

মৌমির পরীক্ষায় শ্রুতিলেখক হিসেবে দায়িত্ব পালন করেন হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পল্লব রায়। তাঁর সহযোগিতায় পরীক্ষার উত্তরপত্রে নিজের জানা বিষয়গুলো তুলে ধরতে পেরেছেন মৌমি।

এ সাফল্যের পেছনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও সরকারি মদন মোহন কলেজের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কয়েকজনের সহমর্মিতা ও উদ্যোগে মৌমির পরীক্ষায় অংশগ্রহণের পথ সুগম হয়।

তাহমিনা আক্তার মৌমির এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। যথাযথ সুযোগ, সহযোগিতা ও অনুকূল পরিবেশ পেলে শারীরিক প্রতিবন্ধকতা জয় করেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব, তা আবারও প্রমাণ করেছেন তিনি।