শিরোনাম
ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক সিলেটে অন্তঃসত্ত্বা যাত্রীকে লন্ডন যেতে দিলোনা বিমান: চার জনের যাত্রা বাতিল পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল সংকটে ধুঁকছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা

https://www.emjanews.com/

20155

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ১৩:৩৭

সিলেট

পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৩:৩৭

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। অন্যদিকে চার জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার মৌলভীবাজারে।

বোর্ডের জেলাভিত্তিক ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় এ বছর পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। এ জেলা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৮৩৭ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯০৩ জন।

অন্যদিকে মৌলভীবাজার জেলায় পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ। এ জেলা থেকে ১৪ হাজার ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৩৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন।

এ ছাড়া হবিগঞ্জ জেলায় পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ। এ জেলায় ১২ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন।

সুনামগঞ্জ জেলায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ জেলা থেকে ১৩ হাজার ৬৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ২৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের জেলার মধ্যে ব্যবধান ১৩ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট। চার জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতেও সিলেট জেলা সবার ওপরে এবং সুনামগঞ্জ সবার নিচে রয়েছে।