শিরোনাম
আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হ/ত্যা, গ্রেফ/তার এক দ্বারপ্রান্তে ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা সৌদি প্রবাসীদের জন্য সরকারের ১৬ বিষয়ে জরুরি নির্দেশনা

https://www.emjanews.com/

20299

national

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ২২:৪৮

জাতীয়

অভিযানে গিয়ে এএসআইয়ের পিস্তল উধাও, উদ্ধারে পুরস্কার ঘোষণা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ২২:৪৮

ছবি: সংগৃহীত

গাজীপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। হারানো অস্ত্রের সন্ধান বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন এএসআই পারভেজ মল্লিক।

এ ঘটনায় বাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এএসআই পারভেজ মল্লিক জানান, শনিবার বিকেলে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন তিনি। পরে তাঁদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তি হয়। ওই সময় তাঁর সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর বুঝতে পারেন, তাঁর পিস্তলটি সঙ্গে নেই। তবে ঠিক কোথায় বা কীভাবে অস্ত্রটি হারিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, মাদকের আসামি ধরতে গিয়ে তাঁদের এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।