শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20300

sylhet

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ২৩:০৪

সিলেট

সুনামগঞ্জে হাওরের পানি ধরে রাখতে পাউবোকে ইউএনওর চিঠি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ২৩:০৪

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে পানি দ্রুত কমে যাচ্ছে। বাঁধের ক্লোজার ও সুইস গেট দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে বোরো ধানের চারা রোপণ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। এ পরিস্থিতিতে হাওরের পানি দ্রুত কমে যাওয়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (বাপাউবো) চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।

গত ২৭ অক্টোবর ইউএনওর কার্যালয় থেকে বাপাউবোর তাহিরপুর শাখার কর্মকর্তার কাছে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, উপজেলার শনির, মাটিয়ান, টাঙ্গুয়ার, মহালিয়া ও গুরমার হাওরসহ বিভিন্ন হাওরের পানি বাঁধের ক্লোজার ও সুইস গেট দিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে এ তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। কৃষকেরা মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, এখনো বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময় হয়নি। এ অবস্থায় হাওরের পানি দ্রুত কমে গেলে নির্ধারিত সময়ে চারা রোপণ করতে গিয়ে কৃষকেরা সমস্যায় পড়তে পারেন। তাই বাঁধের ক্লোজার ও সুইস গেট দিয়ে যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাপাউবোকে অনুরোধ জানিয়েছেন ইউএনও।

এদিকে, হাওরের পানির পরিস্থিতি সরেজমিনে দেখতে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাটিয়ান হাওরের নাইন্দা বাঁধ পরিদর্শন করেন ইউএনও রিপামনি দেবী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং বাপাউবোর তাহিরপুর শাখার সার্ভেয়ার জুবায়ের আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।