শিরোনাম
আরিফুল হক চৌধুরীর ইসিজি ও রক্তপরীক্ষা করা হয়েছে, আশঙ্কামুক্ত বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট টেস্টে শুরুতেই বাংলাদেশের ছন্দপতন, হাসানের আগুনের পর ব্যাটিংয়ে জোড়া ধাক্কা সিলেটের ‘নিষিদ্ধ’; যুবলীগের মিছিল, ১২ জন আটক বিনা খরচে মালয়েশিয়ায়কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ সিলেট-সুনামগঞ্জ সীমান্তে দুই শটগান, গুলি ও মদ উদ্ধার ডিসেম্বরেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসীকল্যাণমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির ফ্যাসিস্ট আমলে ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের ষড়যন্ত্র হয়েছে: এমপি লুনা সিলেটের পর এবার খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন প্রধানমন্ত্রীর

https://www.emjanews.com/

20373

international

প্রকাশিত

০৬ নভেম্বর ২০২৬ ০৮:৫৭

আন্তর্জাতিক

ফ্লোরিডায় ইসলামিক দুটিসহ তিন সংগঠনকে ‘দেশীয় সন্ত্রাসী’ তালিকাভুক্তি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মুসলিম সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর), মুসলিম ব্রাদারহুড এবং বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে অঙ্গরাজ্যটির নতুন আইনের আওতায় এ সিদ্ধান্ত কার্যকর হয়। তবে এ পদক্ষেপকে ঘিরে আদালতের আইনি লড়াই, নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) ফেডারেল আদালতের বিচারক অ্যালেন সি. উইনসর সিএআইআর ও সংগঠনটির ফ্লোরিডা শাখার করা জরুরি নিষেধাজ্ঞার আবেদন আংশিক মঞ্জুর ও আংশিক নাকচ করেন। আদালতের আদেশের পর ফ্লোরিডায় নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় সিএআইআর।

ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট (এফডিএলই) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ফেডারেল আদালত অঙ্গরাজ্য সরকারের পদক্ষেপ বহাল রেখেছে। ফ্লোরিডার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে সতর্ক থাকার কথাও জানায় সংস্থাটি। এফডিএলইর প্রকাশিত একটি গ্রাফিকেও তিনটি সংগঠনের নাম উল্লেখ করা হয়।

তবে আদালতের আদেশটি মূলত সিএআইআর ও এর ফ্লোরিডা শাখার দায়ের করা মামলার ওপর দেওয়া হয়েছে। মুসলিম ব্রাদারহুড ও অ্যান্টিফার বিরুদ্ধে পৃথকভাবে এ আদেশ দেওয়া হয়নি।

এই সিদ্ধান্তের সূত্রপাত গত ১ জুলাই ২০২৬ সালে। ওই দিন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এইচবি ১৪৭১ নামের নতুন আইন বাস্তবায়নের উদ্যোগের কথা জানান। আইনটির আওতায় অঙ্গরাজ্যের প্রশাসনকে নির্দিষ্ট সংগঠনকে দেশীয় বা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়।

পরবর্তী সময়ে গভর্নর ও অঙ্গরাজ্যের মন্ত্রিসভার অনুমোদনে ২৯ সেপ্টেম্বর সিএআইআর, মুসলিম ব্রাদারহুড ও অ্যান্টিফাকে দেশীয় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ অক্টোবর ফ্লোরিডার সরকারি প্রশাসনিক নিবন্ধনে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশের ৩০ দিন পর ৫ নভেম্বর থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা ছিল।

সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় সিএআইআর ও এর ফ্লোরিডা শাখা। সংগঠন দুটির পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), এসিএলইউ অব ফ্লোরিডা এবং সাউদার্ন পোভার্টি ল সেন্টারের আইনজীবীরা।

তাঁদের অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত বাকস্বাধীনতা ও সংগঠন করার অধিকারের পরিপন্থী। একই সঙ্গে সংবিধানের চতুর্দশ সংশোধনীতে নিশ্চিত করা যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারও এতে ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।

ফ্লোরিডা সরকারের এ সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নকে কেন্দ্র করে এখন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য সরকারের ক্ষমতার সীমা, সাংবিধানিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।