শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20429

national

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১১:৫৬

জাতীয়

তিন নারীসহ আটক ইউএনওর সরকারি গাড়িচালক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১১:৫৬

শরীয়তপুরের জেলা শহরের তুলাসার এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে তিন নারীসহ ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়িচালককে আটক করেছে পুলিশ। মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধারের কথা জানায়।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা কারাগারের পূর্ব পাশে তুলাসার গ্রামের একটি বহুতল আবাসিক ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

আটক গাড়িচালকের নাম আবুল বাশার আকন। তিনি সদর উপজেলার তুলাসার গ্রামের আবু কালাম আকনের ছেলে। তিনি ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়িচালক হিসেবে কর্মরত।

বাড়ির কেয়ারটেকার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর আবুল বাশার ওই ভবনে ফ্ল্যাট ভাড়া নেওয়ার বিষয়ে যোগাযোগ করেন। ৮ অক্টোবর মশিউর রহমান হাওলাদারের মালিকানাধীন ভবনের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। ১০ অক্টোবর তিন নারী ওই ফ্ল্যাটে ওঠেন। এরপর থেকে সেখানে অপরিচিত পুরুষদের যাতায়াত বেড়ে যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

তাদের অভিযোগ, ফ্ল্যাটটিতে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলছিল। রোববার সকালে সরকারি গাড়ি নিয়ে ওই এলাকায় যান আবুল বাশার। গাড়িটি ভবনের সামনের গলিতে রেখে ফ্ল্যাটে প্রবেশ করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা তিন নারীসহ তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।

তবে আটক তিন নারী তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, আবুল বাশার তাদের খালাতো ভাই। তিনিই তাদের বাসা ভাড়া করে দিয়েছেন। ফ্ল্যাটে বিভিন্ন ব্যক্তি যাতায়াত করতেন এবং তাদের কেউ কেউ মাদক সেবন করতেন। অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে আটক করা হয়েছে বলেও দাবি করেন তারা।

অন্যদিকে আবুল বাশারের দাবি, ওই নারীদের সঙ্গে তার মৌখিক সম্পর্ক রয়েছে, তারা তার খালাতো বোন নন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় তার কর্মকর্তাকে রেখে তিনি ওই নারীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন বলে জানান তিনি।

ঘটনাস্থলে পালং মডেল থানার উপপরিদর্শক আবদুস শুকুর বলেন, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিন নারীসহ একজন পুরুষকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র- ইত্তেফাক