শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20432

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৪:২৫

সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৪:২৫

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগর পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

অন্যদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ৭৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩৯টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।