শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20436

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৬:২৯

আপডেট

১০ নভেম্বর ২০২৬ ১৬:৪৩

সিলেট

যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৬:২৯

সিলেট নগরের বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে ফোনে স্ত্রীকে আত্মহত্যা করার কথা জানিয়েছিলেন তিনি। 

সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে শাহপরাণ থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, রাজভি স্থানীয় একটি সুপারশপে চাকরি করতেন। সহপাঠী এক তরুণীকে বিয়ে করে তিনি বটেরতলের ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাঁর মা-বাবা ও বোন যুক্তরাজ্যে থাকেন।

পুলিশের ভাষ্য, সম্প্রতি রাজভি ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। সুপারশপে চাকরি করে পাওয়া বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। এ নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিল।

সোমবার রাতে রাজভির স্ত্রী একটি দাওয়াতে গেলে তাঁকে ফোন করে আত্মহত্যা করার কথা জানান রাজভি। বিষয়টি স্ত্রী তাঁর চাচাকে অবহিত করেন। পরে স্ত্রী বাসায় ফিরে দেখেন, রাজভির চাচাসহ আত্মীয়স্বজন সেখানে উপস্থিত রয়েছেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরে তা ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় ঘরের ফ্যানের হুকের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রাজভিকে দেখতে পান।

শাহপরাণ থানার উপপরিদর্শক আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।