শিরোনাম
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, সব খরচ দেবে নিয়োগকারী সিলেটে রনজিতের নির্দেশে মিছিল দিতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী আ/টক সিলেট সীমান্তে একদিনে ১ কোটি ১২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ রনজিতের সভা, সোহেল রিসোর্ট বন্ধ করে দিয়েছে পুলিশ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত

https://www.emjanews.com/

20434

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৪:৩৭

সিলেট

সিলেটে রনজিত সরকারের বাসায় আ/গুন: সেই সভায় থাকা একজন আ/টক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৪:৩৭

সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের সমাবেশের ভিডিওতে উপস্থিতি দেখা যাওয়ার পর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ ও মুঠোফোনের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

তারা মিয়া রনজিত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্যের রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতাকর্মীদের পাহারা দিতেও দেখা যায়। ভিডিওতে তারা মিয়ার উপস্থিতিও নজরে আসে।

রনজিত সরকারের দাবি, ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে রোববার সন্ধ্যায় তিনি ওই সমাবেশ করেন। তবে সমাবেশের স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপার ভিন্ন বক্তব্য দিয়েছেন। অন্যদিকে, সুনামগঞ্জ সীমান্তে এমন কোনো সমাবেশের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।