শিরোনাম
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আভাস সাদাপাথর ও ভোলাগঞ্জের পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগ সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ হবিগঞ্জের ডিসি-ফেনীর এসপিকে গোপালগঞ্জে পাঠাল সরকার চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আ গু ন সিলেটে কাল ধর্মঘট: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: ফুটবলে স্বপ্নভঙ্গের দিন

https://www.emjanews.com/

20591

sylhet

প্রকাশিত

১৫ নভেম্বর ২০২৬ ২১:৩৮

সিলেট

সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ২১:৩৮

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন- এমন তথ্য প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগও উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক থানার ১৬ নম্বর মামলার আসামি জহিরুল ইসলাম (৩২)। তিনি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়নাকান্দি গ্রামের মৃত সোনাপর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ইসলামের বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় মামলা রয়েছে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে ছাতক থানায় মামলাটি রুজু করা হয়।

অপর গ্রেপ্তারকৃত হলেন তারেকুল ইসলাম হাসান (১৭)। তিনি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি জামুরাইল গ্রামে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগের বিষয়টিও সামনে এসেছে। তবে এ বিষয়ে পৃথক অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।