শিরোনাম
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আভাস সাদাপাথর ও ভোলাগঞ্জের পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগ সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ হবিগঞ্জের ডিসি-ফেনীর এসপিকে গোপালগঞ্জে পাঠাল সরকার চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আ গু ন সিলেটে কাল ধর্মঘট: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: ফুটবলে স্বপ্নভঙ্গের দিন

https://www.emjanews.com/

20596

sylhet

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৬ ০০:০৯

সিলেট

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ০০:০৯

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর আগের রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। ফলে সোমবার (১৬ নভেম্বর) থেকে সিলেট জেলায় স্বাভাবিক নিয়মে পরিবহন চলাচল করবে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা।

পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

রাত ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনও কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শ্রমিক-পুলিশের বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্য নেতারা।

পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ সংগঠনটির শীর্ষ নেতারা।

উল্লেখ্য, তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা, লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরীতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।

গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ধর্মঘটের ঘোষণা ঘিরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়। এক পক্ষ ধর্মঘটের পক্ষে থাকলেও অন্য পক্ষ এর বিরোধিতা করে।