শিরোনাম
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আভাস সাদাপাথর ও ভোলাগঞ্জের পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগ সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ হবিগঞ্জের ডিসি-ফেনীর এসপিকে গোপালগঞ্জে পাঠাল সরকার চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আ গু ন সিলেটে কাল ধর্মঘট: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: ফুটবলে স্বপ্নভঙ্গের দিন

https://www.emjanews.com/

20568

sylhet

প্রকাশিত

১৫ নভেম্বর ২০২৬ ১২:৫৭

আপডেট

১৫ নভেম্বর ২০২৬ ১৩:০৮

সিলেট

সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আ গু ন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ১২:৫৭

সিলেট নগরীর উপশহরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে জোনাল অফিসারের গাড়ি ও কার্যালয়ের কয়েকটি স্থানে আগুন লাগে। এতে গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্থ এবং বেশকিছু জরুরি কিছু কাগজপত্র পুড়ে যায়।

ঘটনার দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে একই কার্যালয়ে আগুন দেওয়ার গুজব ছড়ানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাস্তবে অগ্নিসংযোগের অভিযোগ উঠল।

জোনাল অফিসার আবুল হোসেন জানান, রোববার (১৫ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে পাহারাদার ফোন করে কার্যালয়ে আগুন লাগার খবর দেন। পরে তিনি কয়েকজন কর্মচারীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নেভান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।

তিনি আরও জানান, আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আবুল হোসেন বলেন, দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়ানো হয়েছিল। সেটি ছিল গুজব। অথচ শনিবার রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজিবুর রহমান বলেন, কার্যালয় সংশ্লিষ্টদের ভাষ্যমতে, রাত পৌনে ৪টার দিকে দুষ্কৃতিকারীরা ভেতরে ঢুকে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তবে ফুটেজে ঘটনার আগে কাউকে দেখা যায়নি। ভোর ৫টার পর মানুষের চলাচল দেখা গেছে আর কার্যালয় সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী ঘটনা ভোর ৪টার আগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সিলেট ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে তার আগেই কার্যালয়ের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।