শিরোনাম
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আভাস সাদাপাথর ও ভোলাগঞ্জের পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগ সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ হবিগঞ্জের ডিসি-ফেনীর এসপিকে গোপালগঞ্জে পাঠাল সরকার চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আ গু ন সিলেটে কাল ধর্মঘট: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: ফুটবলে স্বপ্নভঙ্গের দিন

https://www.emjanews.com/

20586

national

প্রকাশিত

১৫ নভেম্বর ২০২৬ ২০:১৮

জাতীয়

সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ২০:১৮

সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটির শ্রমবাজারে আবারও কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। তাঁদের মধ্যে এক হাজার জন থাকবেন জুলাই যোদ্ধা। নির্বাচিত এসব জুলাই যোদ্ধাকে সম্পূর্ণ সরকারি খরচে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, চলতি মাসের শেষ দিকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। দেশটিতে যেতে আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে।

সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বেশি অর্থ যাতে কোনো রিক্রুটিং এজেন্সি বা মধ্যস্বত্বভোগী নিতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানো হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকেও কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হবে।

এদিকে অভিবাসন ব্যয়ের নামে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ও সিন্ডিকেট গড়ে তোলার বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে কোনো অর্থ নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।