শিরোনাম
তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ সিলেটে কোয়ারি থেকে জব্দ বালু-পাথর বিক্রি হবে নিলামে সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটে ২৪ ঘণ্টায় ৩৯ জন গ্রেফ/তার ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত

https://www.emjanews.com/

20757

surplus

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ১৩:১৯

অন্যান্য

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৩:১৯

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে কেন্দ্র দুটির কার্যক্রম বন্ধ থাকবে।

সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করা হচ্ছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপ-দূতাবাস। বিশেষ করে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো ধরনের আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে, কেন্দ্র দুটি বন্ধ হওয়ার পর নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। উপ-দূতাবাস জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।