শিরোনাম
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা মাদারিপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা

https://www.emjanews.com/

20761

sylhet

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ১৩:৪৬

আপডেট

২১ নভেম্বর ২০২৬ ১৪:৫২

সিলেট

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণ গেল প্রকৌশলীর

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৩:৪৬

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ছাতক উপজেলার চৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে আলী ফিলিং স্টেশনে চাকরি করতেন। তাঁর স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে।

নিহতের মামা মে. ওবায়দুল হক মিলন বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে করে তিনি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।