শিরোনাম
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা মাদারিপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা

https://www.emjanews.com/

20980

sylhet

প্রকাশিত

২৮ নভেম্বর ২০২৬ ১২:৪৬

সিলেট

মৌলভীবাজারে ২৩০ কেন্দ্রে চলছে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১২:৪৬

দীর্ঘ প্রায় ৮ বছর পর মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের ৫টি জেলার ২০ উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে মৌলভীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ব্যাপক আনন্দ-উদ্দীপনার সাথে চা-বাগানের শ্রমিকরা কেন্দ্রগুলোকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের এবারের নির্বাচনে দেশের ২৩০টি চা-বাগানের ১ লাখ ৫৩ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এবারের নির্বাচন নিয়ে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা অনেক বেশি। এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর দুটি প্যানেল ও সম্পাদকমন্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সভাপতিমন্ডলীর প্যানেল-১ এ সভাপতি পদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের পংকজ কন্দ প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের শ্রমিক নির্মল পাইনকা, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার ও সহ-সভাপতি (নারী) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের শ্রমিক সুভদ্রা মুন্ডা।

অপরদিকে প্যানেল-২ এ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সিলেট জেলার সদর উপজেলার লাক্কাতুরা চা বাগানের শ্রমিক রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা চা বাগানের শ্রমিক মিঠুন কালোয়ার, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের শ্রমিক মিঠুন সিং রাউতিয়া-২ ও সহ-সভাপতি (নারী) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন একই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডিনস্টন (খেজুরীছড়া) চা বাগানের শ্রমিক শিমুল কর্মকার।

সম্পাদক মন্ডলীর প্যানেল-১ এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের শ্রমিক নিপেন পাল। এ প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের শ্রমিক এস. এম হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডিনস্টন (খেজুরীছড়া) চা বাগানের শ্রমিক রেখা বাকতি ও অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডিনস্টন (খেজুরীছড়া) চা বাগানের শ্রমিক অমর গোয়ালা।

প্যানেল-২ এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের শ্রমিক মকেশ কর্মকার। এ প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের শ্রমিক সনজয় চৌহান, সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগানের শ্রমিক সোনামনি তাঁতী ও অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকী চা বাগানের শ্রমিক সনত গোয়ালা।

প্যানেল-৩ এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের শ্রমিক পরেশ কালেন্দি। এ প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের শ্রমিক ধনা বাউরী, সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া চা বাগানের শ্রমিক বিন্দা রাণী গোয়ালা ও অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানের শ্রমিক স্বপন গোয়ালা। এসব প্যানেল থেকে যারা নির্বাচিত হবেন তাদের সাথে দেশের চা-শিল্পাঞ্চলের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জনকে অর্ন্তভূক্ত করে গঠিত হবে ৩০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। একইদিনে দেশের সাতটি ভ্যালি কমিটি ও ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটিরও নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সারাদেশে প্রায় ৬২০ প্রতিদ্বন্দ্বী প্যানেলে সাত হাজারের অধিক প্রার্থী লড়ছেন।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ ও নিজেদের প্রতিনিধিত্বের প্রশ্নে এই ভোটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনেক চা শ্রমিক। ভোটকেন্দ্রে আসা শ্রমিকদের কাছে নির্বাচন কেবল ব‍্যালটের মাধ্যমে একজন নেতা বেছে নেওয়ার আয়োজন নয়, বরং নিজেদের কথা বলার, দাবি তুলে ধরার এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হওয়ার একটি সুযোগ। নতুন নেতৃত্ব দৈনন্দিন জীবনের নানা  সমস্যা, শ্রমিকদের চিকিৎসা-শিক্ষা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে আরো কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তাদের। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, “আজ সকাল থেকে জেলার চা বাগান গুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।