শিরোনাম
তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ সিলেটে কোয়ারি থেকে জব্দ বালু-পাথর বিক্রি হবে নিলামে সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটে ২৪ ঘণ্টায় ৩৯ জন গ্রেফ/তার ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত

https://www.emjanews.com/

20767

sports

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ১৮:৪৯

আপডেট

২১ নভেম্বর ২০২৬ ১৮:৫২

খেলাধুলা

ডোমিনিকান প্রজাতন্ত্রে ভলিবলের বিশ্ব কংগ্রেস, অংশ নিয়েছেন জাহেদী

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৮:৪৯

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী।

বিশ্বজুড়ে ভলিবলের জনপ্রিয়তা ও প্রভাব বাড়ছে। বর্তমানে প্রায় ১২০ কোটি মানুষ ভলিবল খেলে অথবা এ খেলার খবর অনুসরণ করে।

আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) তথ্য অনুযায়ী, ফুটবলের পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে উঠে এসেছে ভলিবল ও বিচ ভলিবল। এ অবস্থানে বাস্কেটবলের সঙ্গেও সমান জনপ্রিয়তা অর্জন করেছে খেলাটি।

এই প্রেক্ষাপটে ডোমিনিকান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হচ্ছে এফআইভিবির ৪০তম বিশ্ব কংগ্রেস। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পুন্তা কানায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী।

শুক্রবার (২০ নভেম্বর) কংগ্রেসের প্রথম পর্বে অংশ নেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের ভলিবল ফেডারেশন ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এ সম্মেলনে বাংলাদেশের ভলিবলের স্বার্থ তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাটির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

এদিকে ২০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি) জানিয়েছে, নিলসেনের জরিপে বিশ্বব্যাপী ভলিবল ও বিচ ভলিবলের জনপ্রিয়তার এ চিত্র উঠে এসেছে।

২০২৩ সালের এক জরিপে ভলিবলের সঙ্গে সম্পৃক্ত মানুষের সংখ্যা ছিল ৮০ কোটি। সে সময় জরিপটি ২১টি দেশ ও অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এবারের জরিপ পরিচালিত হয়েছে ৪২টি দেশে। নতুন জরিপে ভলিবলের বৈশ্বিক প্রভাব বেড়ে ১২০ কোটি মানুষের কাছে পৌঁছানোর তথ্য পাওয়া গেছে।

এফআইভিবি আরও জানিয়েছে, দুই বছর আগে ঘোষিত ‘স্ট্র্যাটেজিক ভিশন ২০৩২’ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে চলছে। এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য ২০৩২ সালের মধ্যে ভলিবলের বৈশ্বিক প্রভাব ১৬০ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া।