শিরোনাম
দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

https://www.emjanews.com/

20805

sylhet

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ১৯:৩২

সিলেট

হবিগঞ্জে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১৯:৩২

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্টে’ কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯) ও মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। ইউসুফ আলী সাটিয়াজুরী ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং ফরিদ মিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্টের’ অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।