শিরোনাম
দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

https://www.emjanews.com/

20806

sylhet

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ১৯:৩৯

সিলেট

সিলেটে ফ্রিডম হাসপাতালকে জরিমানা, সিলগালা হচ্ছে এনআইসিইউ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১৯:৩৯

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর আম্বরখানায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) পরিচালনার অভিযোগে ইউনিটটি সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। এ সময় সিভিল সার্জন কার্যালয় ও মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, হাসপাতাল পরিদর্শনকালে বেশ কয়েকটি অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এনআইসিইউ পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং হাসপাতালের বর্জ্য ও ব্যবহৃত সরঞ্জাম ফেলার জন্য পৃথক রঙের নির্ধারিত বিন না থাকা।

এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি অনুমোদনহীন এনআইসিইউ সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ওই ইউনিটে দুই শিশু ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তাদের নিরাপদ ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর এনআইসিইউ সিলগালা করা হবে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু বলেন, ফ্রিডম জেনারেল হাসপাতালে অনুমোদন ছাড়া এনআইসিইউ পরিচালনা, অপারেশন রুমের টেবিল অপরিষ্কার রাখা এবং কালার বিন না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এনআইসিইউতে দুই শিশু ভর্তি থাকায় মানবিক দিক বিবেচনায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর ইউনিটটি সিলগালা করা হবে।