শিরোনাম
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত সিলেটের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প একনেকে অনুমোদন বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংস আচরণ সবচেয়ে কম সিলেটে কমলগঞ্জে হাজারো মানুষের মিলনমেলায় শেষ হলো মণিপুরিদের মহারাসলীলা সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার সিলেটে ৯০ কোটি টাকার চিকিৎসাকেন্দ্র দেখছে আলোর মুখ: বিল পাস সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য সিলেটে ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা সিলেটে ধলাই নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

https://www.emjanews.com/

20900

national

প্রকাশিত

২৫ নভেম্বর ২০২৬ ২০:৩৭

জাতীয়

সিলেট ইনক্লুসিভ স্কুলের সাবেক শিক্ষক রুহুল আমিন আর নেই

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ২০:৩৭

মো. রুহুল আমিন

সিলেট ইনক্লুসিভ স্কুলের সাবেক শিক্ষক মো. রুহুল আমিন আর নেই। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও সহকর্মীসূত্রে জানা গেছে, জটিল অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানেই শেষ হয় তাঁর জীবনযুদ্ধ।

রুহুল আমিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাঁটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে সিলেট ইনক্লুসিভ স্কুলের সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।