শিরোনাম
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা মাদারিপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা

https://www.emjanews.com/

20955

sylhet

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১৮:১৩

সিলেট

সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে গেলেন খন্দকার মুক্তাদির

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৮:১৩

সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসায় গিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার দুপুরে তিনি প্রবীণ এই ফটোসাংবাদিকের মেন্দিবাগস্থ বাসভবনে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ নেন। এ সময় মন্ত্রী আতাউর রহমান আতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।