শিরোনাম
শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

20958

sylhet

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৯

সিলেট

শ্রীমঙ্গলে নবীনদলের দুই কেন্দ্রীয় নেতা নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা এবং সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রুমেলকে অভিনন্দন জানিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখা নবীনদলের উদ্যোগে শহরের স্টেশন রোড চত্বর থেকে এই আনন্দ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার পাশাপাশি মৌলভীবাজার শাখার নবীনদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নবীনদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন। বক্তব্যের শুরুতে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব ও নবীনদলের কেন্দ্রীয় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

​নিজের রাজনৈতিক পটভূমি তুলে ধরে মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। এর আগে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছি।’

​কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. কামরুজ্জামান রুমেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী নবীনদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।