শিরোনাম
শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

20962

sylhet

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১৯:৪০

সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৯:৪০

ছবি: সংগৃহিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে (টি আর প্যালেস) ‘ইনস্টিটিউশনাল গ্যাপ অ্যানালাইসিস, অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ডস অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা মূল্যায়ন এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রম সম্পর্কে শিক্ষকদের ধারণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় বিভিন্ন অনুষদের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ ইমরান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জনের বিষয় নয়; বরং এটি শিক্ষার মান, গবেষণার পরিবেশ, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সামগ্রিক সক্ষমতা উন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতাসক্ষম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে এ ধরনের কর্মশালা শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিদ্যমান ঘাটতি ও সীমাবদ্ধতা চিহ্নিতকরণ, অ্যাক্রেডিটেশন মানদণ্ড সম্পর্কে ধারণা অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নে বাস্তবভিত্তিক কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। কর্মশালার অংশ হিসেবে ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের মডুলার সেমিস্টারের শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম, একাডেমিক সুযোগ-সুবিধা, বিদ্যমান সমস্যা ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

উক্ত কর্মশালা শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।