শিরোনাম
শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

20971

international

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ২১:২৮

আন্তর্জাতিক

৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ২১:২৮

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের একটি শহরে শীতের প্রভাব আরও ভিন্ন। সেখানে আগামী ৬৫ দিন সূর্যোদয় হবে না। দুই মাসের বেশি সময় সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হবে শহরটির বাসিন্দাদের।

শহরটির নাম উটকিয়াগভিক। বার্ষিক মেরুরাত্রি বা ‘পোলার নাইট’ শুরু হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় গত ১৮ নভেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে শহরটিতে সর্বশেষ সূর্য অস্ত যায়। আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি দুপুর ১টার দিকে আবার সূর্যোদয় হওয়ার কথা রয়েছে।

তবে সূর্যোদয় না হওয়ার অর্থ এই নয় যে, পুরো সময় শহরটি ঘন অন্ধকারে ঢাকা থাকবে। দিনের একটি নির্দিষ্ট সময়ে দক্ষিণ দিগন্তে ক্ষীণ আলোর দেখা মিলবে। এ সময়কে বলা হয় ‘সিভিল টোয়াইলাইট’। তখন আকাশে নীল ও কমলা রঙের মনোমুগ্ধকর আভা দেখা যায়। দিনের বাকি সময় বাড়ি, অফিস ও সড়কে কৃত্রিম আলোর ওপর নির্ভর করতে হয় বাসিন্দাদের।

কেন ৬৫ দিন সূর্যোদয় হয় না?

পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকার কারণে এমন প্রাকৃতিক ঘটনা ঘটে। শীতকালে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। ফলে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলো সরাসরি সূর্যের আলো পায় না। এ সময় সূর্য দিগন্তের নিচে অবস্থান করে। এই ঘটনাকেই বলা হয় ‘পোলার নাইট’ বা মেরুরাত্রি।

উটকিয়াগভিক শহরটি আর্কটিক সার্কেলের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহরগুলোর একটি। শহরটির জনসংখ্যা প্রায় ৪ হাজার ৩০০। প্রতি বছর শীত মৌসুমে দীর্ঘ সময় সূর্যোদয় ছাড়াই কাটাতে হয় এখানকার বাসিন্দাদের।